ওভেন ছাড়াই বাড়িতে কেক বানান খুবই সহজে মাত্র 10 মিনিটে ( How To Make Cake Without Oven in just 10 min)

ওভেন ছাড়াই বাড়িতে কেক বানান খুবই সহজে মাত্র 10 মিনিটে ( How To Make Cake Without Oven  in just 10 min)



 কেক আমাদের সবারই খুব  প্রিয়.আট থেকে আশি সকলে কেক খেতে ভালোবাসে .অনেক  রকমের কেক দোকানে পাওয়া যায় .ভালো মানের কেক খেতে গেলে দাম একটু বেশি দিতে হয় .চলুন আজ আমরা দেখে নেব কিভাবে অতি সহজে বিনা ওভেনে বাড়িতে কেক বানানো সম্ভব. তাও ডিম ছাড়া .এই পদ্ধতি অনুসরণ করে যে কেউ অতি সহজে বাড়িতে কেক বানাতে পারবেন .আসুন দেখে নেয়া যাক----


 
--( Ingredients) দই, চিনি, ময়দা  ,রিফাইন তেল,দুধ, কাজুবাদাম ,কিসমিস ,খাবার সোডা, বেকিং পাউডার আর ভ্যানিলা ফ্লেভার  .


 পদ্ধতি --(Process) - প্রথমে আধ কাপ দই  নিয়ে তাতে পরিমাণমতো চিনি  মিশিয়ে  তা চামচ দিয়ে চিনি না মিলিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে  নাড়তে থাকুন. চিনি দই  এর সাথে ভালো করে মিলিয়ে গেলে তাতে এক কাপ ময়দা   ও  দু'চামচ রিফাইন তেল দিয়ে নাড়তে থাকুন .  এবার এতে আধকাপ  দুধ  দেন.  মিশ্রণটিতে এক চামচ বেকিং পাউডার আর1/3  চামচ খাবার সোডা  দিয়ে ভাল করে নাড়তে থাকুন .শেষে এক চামচ ভ্যানিলা ফ্লেভার, কাজু বাদাম ও কিসমিস মিশিয়ে ভাল করে   নাড়তে হবে. মিশ্রণটি যেন খুব শক্ত আবার খুব পাতলা না হয় .এখন মিশ্রণটি তৈরি .এবার একটি বাটিতে ভালো করে তেল বুলিয়ে তার উপর হালকা করে ময়দা ছড়িয়ে দিতে হবে. এর ফলে বাটির সাথে  কেক  লেগে যাবে না . মিশ্রণটি বাটিতে ঢেলে নিতে হবে. এবার পেশার কুকার এর মধ্যে একটি স্ট্যান্ড রেখে পেশার কুকার টি গ্যাসে চাপিয়ে তার মুখখানা   থালা দিয়ে ঢেকে কিছুক্ষণ গরম করে নিতে হবে. এবার খুব সাবধানে বাটি  টিকে পেশার কুকার এর মধ্যে রাখা স্ট্যান্ডের উপর রেখে পেশার কুকারের ঢাকনা ভালো করে এঁটে দিতে হবে. তবে পেশার কুকারের বাঁশি লাগানো চলবে না .এইভাবে কুড়ি -পঁচিশ মিনিট রাখতে হবে .এবার  পেশার   কুকার  টি গ্যাস থেকে নামিয়ে খুব সাবধানে তার ভিতর থেকে বা?বাটিটিকে বের করে আনতে হবে. কিছুক্ষণ পর বাটিটি  ঠান্ডা হলে ছুরি দিয়ে খুব ভালো করে বাটি থেকে  কেক কেটে বার করতে হবে .এখন আমাদের কেক রেডি .এর   টেস্ট কোনভাবেই দোকানের  কেকের চেয়ে কম নয় .এভাবে আপনি অতি সহজেই বাড়িতে কেক বানাতে পারবেন  তাও ওভেন ছাড়া.
           
        - :                Thank you :-


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ