কাশ্মীরি মটন কোপ্তা কারি/ Kashmiri Mutton Copta Curry
মটনের নাম শুনলেই জিভে জল আসা স্বাভাবিক. এখন অচিরাচরিত মটন কষা বা মটনের ঝোলে বাঙালি আটকে নেই. এখন মটর দিয়ে নিত্যনতুন ডিস রান্না হচ্ছে. ইন্টারনেটের যুগে আপনি অতি সহজেই ঘরে বসে মোটরের বিভিন্ন ধরনের পদ রান্না করতে পারেন. আজ আমরা মটনের একটি নতুন পদ কাশ্মীরি মটন কোপ্তা কারি রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি. এই রেসিপি পড়ে আপনি অতি সহজেই বাড়িতে এই ডিসটি বানাতে পারবেন.
কি কি লাগবে... কাশ্মীরি মটন কোপ্তা কারি রান্নার জন্য যে উপকরণগুলি লাগবে তা অতি সহজেই আপনি লোকাল মার্কেট থেকে পেয়ে যাবেন.
1. মাটন কিমা আড়াইশো গ্রাম
2. লঙ্কা গুঁড়ো 1 চামচ
3. কাজু কিসমিস পেস্তা
4. চিজ 50 gm
5. দুধ 1 কাপ
6. আদা রসুন বাটা এক চামচ
7. কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দু'চামচ
8. নুন ও চিনি পরিমাণমতো
9. মৌরি গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এলাচ গুঁড়ো
10. হলুদ গুঁড়ো হাফ চামচ
11. তেল পরিমানমতো
কিভাবে রান্না করবেন.... প্রথমেই কিমার কোপ্তা গুলি বানিয়ে নিতে হবে. মাটনের টুকরোগুলো নুন, গোলমরিচ গুঁড়ো , চিনি, এলাচ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেন. এরপর একটু মিশন হাতে নিয়ে চ্যাপ্টা করে তারমধ্যে কাজু কিশমিশ পেস্তা পেস্ট সামান্য করে দিয়ে গোল গোল কোপ্তা বানিয়ে ফেলুন. কোপ্তাগুলি ভাল করে সিদ্ধ করুন. এবার আমরা গেভি বানাবো. ননস্টিক ফ্রাইপ্যানে পরিমান মত তেল নিয়ে তাতে কাজুবাটা, এলাচ গুঁড়ো, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, রসুন বাটা দিয়ে ভালো করে ঘষতে থাকুন. যতক্ষণ না তার থেকে তেল বের হচ্ছে. এর সাথে পরিমাণমতো নুন, চিনি ও দুধ মিশিয়ে ভালো করে ফটান. পরিমাণমতো কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিন. ভালো করে কষা হয়ে গেলে কবিতা গুলি দিয়ে ভালো করে ফুটিয়ে গ্যাস থেকে নামিয়ে নিন. চিজ ছড়িয়ে পরিবেশন করুন.


0 মন্তব্যসমূহ