বাড়িতে সহজেই বানান মাছের কাটলেট (Made Fish Cutlet at Home Easily)
উপকরণ... মাছের কাটলেট বানাতে যা যা উপকরণ লাগে আপনি তা অতি সহজেই নিকটবর্তী বাজার থেকে সংগ্রহ করতে পারেন. মাছের কাটলেট বানাতে লাগবে..
1. ভেটকি মাছের ফিলে চারটি
2. মিহি করে কুচানো পেঁয়াজ 1 টি
3. বড় সাইজের সিদ্ধ আলু একটি
4. আদাবাটা 1 চামচ
5. রসুন বাটা 1 চা চামচ
6. কাঁচালঙ্কা দুটি
7. জিরে গুঁড়ো 1 চামচ
8. ধনে গুঁড়া 1/2 চামচ
9. গরম মসলা এক চামচ
10. কাজু কিসমিস
11.গোলমরিচ গুঁড়া 1 চামচ
12. নুন ও তেল পরিমাণমতো
ব্যাটার বানানোর উপকরণ - - -
1. বেড ক্যাম্প
2. ডিমের সাদা অংশ দুটি
3. ময়দা 2 টেবিল চামচ
কিভাবে বানাবেন (How To Make) - - - প্রথমে আলু সিদ্ধ করে নিন. সিদ্ধ আলু ভালো করে মন দিয়ে চটকে নেন. এরপর মাছের ফিলে গুলো নুন আর গোলমরিচ মাখিয়ে পাঁচ মিনিট ধরে সিদ্ধ করুন. ননস্টিক প্যানে পেঁয়াজগুলো সোনালী করে ভাজুন. এর সাথে আদা বাটা রসুন বাটা কাঁচালঙ্কা কাটা ও কাজু কিসমিস মিসান. মিশ্রণটি কিছুক্ষণ নাড়াচাড়া করে বন্ধ করুন. মিশ্রণটি ঠান্ডা হলে হাতের তালু দিয়ে কাটলেট এর আকার দিন. এবার একটি পাত্রে ডিমের সাদা অংশটি ভালো করে ফাটুন. এতে কাটলেট গুলো ভালো করে একটি একটি করে ডুবিয়ে তুলুন. কাটলেট গুলিতে ভালো করে বেড ক্রিম লাগান. এবার কাটলেট গুলি দু'ঘণ্টা ফ্রিজে রাখুন. একটি পাত্রে ময়দা গুলে ব্যাটার তৈরি করুন . কাটলেট গুলো এতে ডুবিয়ে আবার বেড ক্রিম লাগান.কাটলেট গুলো আবার ফ্রিজে দু-তিন ঘণ্টা রেখে দিন.কাটলেট গুলো ফ্রিজ থেকে বের করে গরম তেলে বাদামি করে ভাজুন. এবার টমেটো কেচাপ ও স্যালাড সহ গরম গরম মাছের কাটলেট পরিবেশন করুন.


0 মন্তব্যসমূহ