টমেটো সস বাড়িতে বানান মাত্র দু মিনিটে( How To make Tomato sauce in just Two minute)
সিঙ্গারা ,চিকেন রোল ,এগ রোল, চাওমিন এছাড়াও বিভিন্ন খাবার এ আমরা টমেটো সস ব্যবহার করে থাকি .ভালো কোম্পানির টমেটো সস এর দাম প্রচুর .অথচ এই টমেটো সস আমরা অতি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি মাত্র দু মিনিটে. আসুন দেখে নেয়া যাক কিভাবে আমরা বাড়িতে টমেটো সস বানাতে পারি.
উপকরণ ( ingredient) -টমেটো , নুন, লঙ্কা গুঁড়ো, চিনি, ভিনিগার
পদ্ধতি-(Process) -- প্রথমে টমেটো গুলিকে কেটে নিন .এরপর টমেটোর টুকরোগুলি পেশার কুকারে রেখে বিনা জলে ভালো করে সিদ্ধ করুন .সিদ্ধ করা বিলাতি গুলিকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করুন .এরপর টমেটো পেস্টটিকে ছাকনি দিয়ে ভালো করে ছিকে নেন এরফলে ছোবড়া আলাদা হয়ে যাবে. এরপর হালকা আঁচে একটা করাই চাপিয়ে তাতে ওই টমেটো পেস্ট ঢেলে দিন .পরিমাণ মত লবণ আর চিনি মিশিয়ে নাড়তে থাকুন .পছন্দমত লঙ্কাগুঁড়ো দেন. এর ফলে টমেটো সস ঝাল ঝাল খেতে হবে .হালকা আঁচে নাড়তে থাকুন. বেশ গারো হয়ে এলে তাতে 2 চা চামচ ভিনেগার মিশিয়ে মিনিট 2 নাড়তে থাকুন .গ্যাস থেকে পড়ায় নামিয়ে টমেটো সস ঠাণ্ডা হলে কাচের পাত্রে তুলে রাখুন .এই টমেটো সস আপনি ফ্রিজে বা ঠান্ডা জায়গায় রেখে অনেকদিন ব্যবহার করতে পারবেন এবং এর সাদ কোন অংশেই দোকানের টমেটো সস এর থেকে খারাপ হবে না.
Thank you



0 মন্তব্যসমূহ