বাড়িতে অতি সহজেই 10 মিনিটে বানান ডাল পাতুরি ( Make Dal Paturi At Home In Just 10 Min )

বাড়িতে অতি সহজেই 10 মিনিটে বানান ডাল পাতুরি ( Make Dal Paturi At Home In Just 10 Min )



আমাদের নিত্য দিনের খাদ্য তালিকায় ডাল থাকবেই থাকবে. ভাত হোক বা রুটি ডাল ছাড়া চলেনা. অতি সাধারণ ডাল দিয়েও যে নতুন নতুন পদ বানানো সম্ভব তা আজ আপনাদের জানাবো. সাদামাটা ডাল কে আপনি অতি সহজেই এক নতুন মাত্রা দিতে পারেন. আপনার নিত্যদিনের খাদ্যতালিকায় এক নতুন মাত্রা যোগ হবে. আজ আমরা ডাল পাতুরি রেসিপি আপনাদের জানাবো. এই রেসিপিটি আপনারা অতি সহজেই বাড়িতে বানাতে পারবেন. চলুন দেখে নেওয়া যাক...



ডাল পাতুরি বানাতে কি কি লাগবে... বাড়িতে উপস্থিত  মসলা মুসলি আপনি অতি সহজেই ডাল পাতুরি বানাতে পারবেন.
1. লাউ পাতা,
2. টক দই,
3. বিউলির ডাল বাটা,
4. লঙ্কাগুঁড়ো,
5. জিরা গুঁড়ো,
6. আদা বাটা,
7. মৌরি গুঁড়ো,
8. চিনি পরিমাণমতো,
9. নূন পরিমাণমতো,
10. তেল অল্প,
11. হলুদ গুঁড়ো,
12. হিং ফোড়ন.


কিভাবে বানাবেন... প্রথমেই লাউপাতা গুলি ধুয়ে, জল ঝরিয়ে রেখে দেন. ভিজানো বিউলির ডাল কে মিক্সার গ্রাইন্ডার বা শিলনোড়া দিয়ে ভালো করে বেটে নিন. নূন লঙ্কা গুঁড়ো দিয়ে বিউলির ডাল বাটা  ভালো করে মাখিয়ে নিন. লাউপাতায় মিশ্রণটি রেখে ভালো করে মুড়ে দিন যাতে কোন দিক দিয়ে মিশ্রণটি বেরিয়ে না যায়. সুতো দিয়ে ভাল করে বেঁধে নিন. গ্যাস ওভেন এ একটি কড়াই বসিয়ে তাতে জল দিন. জল গরম হলে লাউ পাতা দিয়ে মোড়া মিশ্রণটি জলে রেখে ভাল করে সিদ্ধ করুন. সিদ্ধ হয়ে গেলে জল থেকে তুলে ঠান্ডা করুন. ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটি ছুরি দিয়ে গোল গোল করে কাটুন. ওই গুলি কে গরম তেলে সোনালী করে ভাজুন. আচ কমিয়ে তেলে হিং ফোড়ন দিন. লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো একসঙ্গে জলে গুলে কড়াইয়ে ঢালুন. মসলাটি ভালো করে নাড়তে থাকুন.  পরিমাণমতো লবণ ও চিনি মিশিয়ে ফোটাতে থাকুন. এবার ভাজা বড়া গুলি দিন. একটু সিদ্ধ হলে টক দই ও মৌরি গুঁড়ো দিয়ে নাড়াচাড়া  করে নামিয়ে রাখুন. গরম গরম পরিবেশন করুন.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ