আমের ছানাপোড়া (Mango Chanapoda)
শীতের শেষে, বসন্ত দোরগোড়ায় দাঁড়িয়ে. মুকুলে মুকুলে ভরে উঠেছে আম গাছ. আর কিছুদিনের মধ্যেই পাকা আম এ গাছ ভরে উঠবে. পাকা আমের গন্ধে চারিদিক ভরে উঠবে. পাকা আম খেতে কার না ভালো লাগে. আজ আমরা পাকা আম দিয়ে বানানো একটি মিষ্টির রেসিপি আপনাদের কাছে তুলে ধরছি. অতি সহজেই আপনি এই মিষ্টিটি বাড়িতে তৈরি করতে পারবেন. চলুন শুরু করা যাক...
উপকরণ... আমের ছানাপোড়া বানাতে যে উপকরণগুলি লাগবে তা আপনি অতি সহজেই কাছাকাছি দোকান থেকে পেয়ে যাবেন.
1. ছানা আড়াইশো গ্রাম
2. সুজি 2 টেবিল চামচ
3. এলাচ গুঁড়ো 1 চা চামচ
4. আমের শ্বাস 3/4 কাপ
5. চিনি পরিমাণমতো.
কি ভাবে বানাবেন.... ছানা থেকে সম্পূর্ণ জল বের করে নেবেন না আর খুব বেশি মাখবেন না. ছানাটা যেন অল্প ভিজেও নরম থাকে. এরপর ছানার সাথে সুজি চিনি ও এলাচ গুঁড়ো মিশিয়ে 30 থেকে 40 মিনিট রেখে দেন. আমের শ্বাস গুলো ওই মিশ্রণের সাথে ভাল করে মিশিয়ে দেন. মিশ্রণটি যেন খুব বেশি তরল না হয়, একটু থকথকে যেন থাকবে. একটি ওভেনপ্রুফ পাতে সামান্য ঘি মাখিয়ে মিশ্রণটি ঢেলে দেন. ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় 45 মিনিট ধরে বেক করুন. উপরের অংশ বাদামি হলে নামিয়ে নেন. ঠান্ডা হলে কেটে কেটে পরিবেশন করুন আমের ছানাপোড়া.


0 মন্তব্যসমূহ